২০ সেনা নিহত বিদ্রোহীদের হামলায়: মণিপুরে


ভারতের মণিপুর রাজ্যে বিদ্রোহীদের চোরাগোপ্তা হামলায় অন্ততপক্ষে ২০ সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ সেনা।
পুলিশের বরাতে বিবিসি বলছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুরে বিদ্রোহীরা সেনা বাহিনীর একটি গাড়িবহরে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। মণিপুরের রাজধানী ইম্ফলের দিকে সেনাবাহিনীর এই গাড়িবহরটি যাচ্ছিল। সোমবার একজন নারীকে সেনা সদস্যরা হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার জেরেই বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এটি কয়েক বছরের মধ্যে এই অঞ্চলে সরকারি বাহিনীর ওপর সবচে ভয়াবহ হামলা। বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অঞ্চলটিতে সক্রিয় রয়েছে। মণিপুরি কর্তৃপক্ষ এই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে বছরের পর বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের সীমান্তবর্তী মণিপুরের চান্দেল জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় এই হামলা চালানো হয়।
পুলিশ বলছে, বিদ্রোহীরা হামলায় রকেটচালিত গ্রেনেড, অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ট্যুইটারে বলেন, “মণিপুরে আজকের এই হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি দেশ ও জাতির জন্যে জীবন উৎসর্গকারী প্রত্যেক সেনার প্রতি শ্রদ্ধা জানাই। কোনো গোষ্ঠীই এখনো পর্যন্ত এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













