৭১ বোতল দেশীয় মদ উদ্ধারঃ সিনেমা হলের ম্যানেজারসহ ৩ জন অভিযুক্ত


আব্দুল্লাহ আল মাসুদ মুন্সিগঞ্জ প্রতিনিধি: সিরাজদিখানে গতকাল বৃহস্পতিবার ৭১ বোতল দেশীয় মদ উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ব্যাপারে জরিত থাকার অভিযোগে তালতলা বাজার ছবিছন্দা সিনেমা হলের ম্যানেজারসহ ৩ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ফুরশাইল গ্রামের আনোয়ার হোসেন ও মালখানগর ইউপি সদস্য কোরবান আলী জানান, তালতলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিনেমা হলের ব্রীজ দিয়ে বৃহস্পতিবার সকাল সারে ৬ টার দিকে একটি বড় কাটুন নিয়ে নিজাম নামের এক শ্রমিক যাচ্ছিল। সন্দেহ হলে কাটুনটি খুলে দেখা যায় ৭১ বোতল দেশীয় মদের বোতল। কাটুনসহ শ্রমিককে আটক করে ইউনিয়ন পরিষদে এনে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশের কাছে শ্রমিক নিজাম জানান এগুলো হলের সাবেক ম্যানেজার নুরু মিয়া দিয়েছে চর ফুরশাইল গ্রামের মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে দেওয়ার জন্য। জামাল তালতলা নদীর পাড়ে ছিল। সেখান থেকে নিজামের সাথে এসেছিল ফুরশাইল গ্রামের হালেম মিয়া। হালেম নুরু মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে নিজামের মাথায় উঠিয়েদেয়। এ সময় নুরু ও হালেম একই সাথে ছিল।
সিরাজদিখান থানার এস আই আজিজ জানান, ৭১ বোতলে ৩৫ লিটার দেশীয় মদ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













