অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে


অক্টোবরে দেশের মূল্যস্ফীতি নিম্নমুখী হয়েছে। এ সময় পয়েন্ট টু পয়েন্টে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ২৪ শতাংশ।
অন্যদিকে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৯ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৫ দশমিক ৯২ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৭ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ৭৩ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী এ সব তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে একনেক সম্পর্কিত ব্রিফিংয়ে এ সব তথ্য প্রকাশ করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













