বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জলবায়ু পরিবর্তন : ঝুঁকিতে ঢাকা

অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণের ফলে ২০৩০ সাল নাগাদ বিশ্বে নতুন করে ১০ কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। সেই সঙ্গে পানিতে তলিয়ে যাওয়ায় বাস্তুচ্যুত হবে ৭৬ কোটি মানুষ । এ ছাড়া বিশ্বের সবচেয়ে হুমকির মুখে থাকা ১০টি শহরের মধ্যে রয়েছে রাজধানী ঢাকা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিশ্বব্যাংক ও ক্লাইমেট সেন্ট্রাল নামে একটি অলাভজনক সংস্থা পৃথক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ফ্রান্সের লা বরগেটে আগামী ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ২১তম বিশ্ব সম্মেলনকে সামনে রেখে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিশ্বব্যাংকের ‘শক ওয়েভস : ম্যানেজিং দি ইমপ্যাক্টস অব ক্লাইমেট চেঞ্জ অন প্রোভার্টি’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি আগামী ১৫ বছরের মধ্যে বিশ্বের ১০ কোটিরও বেশি মানুষকে চরম দারিদ্রসীমার দিকে ঠেলে দিচ্ছে। এ দিক থেকে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে আফ্রিকার সাব সাহারা অঞ্চল ও দক্ষিণ এশিয়ার দেশগুলো।

জলবায়ু পরিবর্তনের ধাক্কা ইতিমধ্যে এসব দেশগুলোর দারিদ্র্য হ্রাস চেষ্টায় প্রভাব ফেলেছে। বিশেষ করে শস্য উৎপাদন হ্রাস, খাদ্যমূল্য বৃদ্ধি এবং অধিকাংশ দরিদ্রের জীবনধারণের প্রধান উৎস কৃষি খাতে এর প্রভাব পড়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে পানিবাহিত রোগ ও ম্যালেরিয়া সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি অতিরিক্ত ১৫ কোটি লোককে ম্যালেরিয়া ঝুঁকিতে ফেলছে।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও প্রতিবেদনের সহলেখক স্টেফান হেলগেট বলেন, ‘প্রতিবেদনে দেখানো হয়েছে দারিদ্র্য হ্রাস ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই পৃথকভাবে করা যাবে না। দুটি ক্ষেত্রে সাফল্য সম্ভব, যদি তাদের নিয়ে একসঙ্গে কাজ করা যায়।’

হেলগেট বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, আজকের নিরাপত্তার জন্য যেমন আমরা অবকাঠামো নির্মাণ করি, একই সঙ্গে যেখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিবর্তন হবে, সে ক্ষেত্রেও যেন সেই জায়গা নিরাপদ থাকে।’

এদিকে ক্লাইমেট সেন্ট্রাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, কার্বন নিঃসরণের কারণে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা বাড়বে, তাতে ৭৬ কোটি মানুষের বাড়ি তলিয়ে যেতে পারে। কার্বন নিঃসরণ যদি কমানো যায়, তাহলে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি ঠেকানো যাবে। এতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৩ কোটি কমবে ।

জলবায়ু পরিবর্তনে বিশ্বের যে ১০টি শহরে সবচেয়ে বেশি মানুষ হুমকির মুখে, তার সব কটিই এশিয়ায়। এর মধ্যে আছে সাংহাই, হংকং, কলকাতা, মুম্বাই, ঢাকা, জাকার্তা ও হ্যানয়। এসব দেশের বিস্তীর্ণ অংশ পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীনের ১৪ কোটি ৫০ লাখ মানুষের ঘরবাড়ি তলিয়ে যাবে। ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হলে এ সংখ্যা কমে ৬ কোটি ৪০ লাখ হবে।

যুক্তরাষ্ট্র ও ভারত বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ। কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ করা হলে এসব দেশ তাদের যে বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তা অর্ধেকে নামিয়ে আনতে পারবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ