সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অতর্কিত হামলায় শঙ্কিত তথ্যমন্ত্রীও

এমন অতর্কিত হামলা নিয়ে নিজেও শঙ্কায় আছেন বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, “গোপন-অতর্কিত হামলা থেকে কেউই নিরাপদ নয়। আমিও নই।”

দুর্বৃত্তদের হামলায় আহত শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, “পুলিশ নাশকতা দমনে যেভাবে দক্ষতার পরিচয় দিয়েছে, সেভাবে ধর্মান্ধ গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দক্ষতা দেখাতে পারেনি।”

সেখানে আহত আরো দুজন কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসু চিকিৎসাধীন। তিনি তাদের চিকিৎ​সার খোঁজখবর নেন।

একের পর এক ব্লগার হত্যার তদন্তে সুস্পষ্ট কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক আবহের মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে এ নিয়ে তাড়াহুড়ো করা যাচ্ছে না।”

শনিবার দুপুরের দিকে দুর্বৃত্তরা রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে আহমেদুর রশীদ টুটুলকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসু আহত হন। হামলার পর কার্যালয়টি বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায় দুর্বৃত্তরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ