রাজনৈতিক সমাধান ছাড়া এই হামলা থামবে না


রাজনৈতিকভাবে সমাধান ছাড়া দেশে একের পর ব্লগার ও মুক্তমনাদের ওপর হামলার ঘটনা বন্ধ হবে না বলে মনে করছেন জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক।
রবিবার ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেলে তার ছেলের লাশ গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফজলুল হক বলেন, “যে ঘটনা ঘটছে তা দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতিরই অংশ। এর সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে। নইলে এ ধরনের হামলা বন্ধ হবে না।”
ফজলুল হক বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটোর অনেক তৎপরতা আছে। এর প্রতিক্রিয়ায় আল-কায়েদাসহ অনেক জঙ্গি গোষ্ঠীর উত্থান হচ্ছে। পশ্চিমারা এর কারণ হিসেবে ধর্মকে সামনে আনছে। কিন্তু এর পেছনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কারণ আছে।
ছেলে হত্যার ঘটনায় আইনি প্রতিকারের বিষয়ে দীপনের বাবা জানান, আইনের প্রতি তার শ্রদ্ধা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সহকর্মী ও কর্তৃপক্ষও তাকে আইনের পথে চলার পরামর্শ দিয়েছেন। তিনি মামলা করবেন।
গতকাল শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ প্রতিষ্ঠানের কার্যালয়ে খুন হন ফয়সাল আরেফিন দীপন।
একই দিন দুপুরে লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













