শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অদ্ভূত এক বিয়ে!

এতদিন আমরা শুনেছি ৬১ বছরের বরের সাথে ৯ বছরের কনের বিয়ে। কিন্তু কখনোই শুনিনি, ৯ বছরের বরের সাথে ৬১ বছরের কনের বিয়ে! তাই বলে কি এমন ঘটনা ঘটতে পারেনা? অবশ্যই পারে। আর তাই ঘটেছে।

কোনো আইনি বাধ্যবাধকতা নেই, নেই কোনো দাম্পত্য সম্পর্ক, তবুও অদ্ভুত আর চমকপ্রদ এ ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার এক গ্রামে। শুধু তাই নয়, ৬১ বছরের নারীকে ঘটা করেই বিয়ে করেছে ৯ বছর বয়সের এক বালক।

তবে এ ঘটনাটি ২০১৪ সালের ১২ জুলাইয়ে সিমহাংগুয়ের কিলদার গ্রামে। বিয়ের পাত্রী ৫ সন্তানের মা হেলেন সাবাঙ্গু আর বর হলেন ৯ বছরের সানেলে মাসিলেলা। আর এ বিয়ে নিয়ে দারুণ আলোচনা ও সমালোচনা চলেছে দীর্ঘদিন। আবার এখনও রয়েছে তাদের এই স্বামী-স্ত্রী সম্পর্ক।

সূত্র বলছে, দু’জন বিয়ে করেছিল ২০১৩ সালে। পরিবারের প্রয়াত পূর্বপুরুষদের কথা রাখতেই এ বিয়ে, জানিয়েছিল মাসিলেলা। এ বছর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবার নতুন করে বিয়ের শপথ নেয় এ জুটি।

বিয়েটা সবার সামনে ঘটা করেই হোক, চাইছিল মাসিলেলা। যদিও দুই পরিবার পরিষ্কার করেই জানিয়েছিল, এ বিয়ে করা বাধ্যতামূলক নয়। অবশ্য এ জুটি এক সঙ্গে থাকেও না। তাদের মধ্যে কোনো দাম্পত্য সম্পর্কও নেই বলে জানিয়েছে সে দেশটির গণমাধ্যম।

তারপরও গ্রামবাসীরা অনেকেই এ বিয়েকে ভালো চোখে দেখেনি। ‘কাজটা ঠিক হয়নি’- এমন মন্তব্যও কেউ কেউ করেছে বলে খবর পাওয়া গেছে। তবে এ বিয়েকে পুরোপুরিই সমর্থন করেছেন সাবাঙ্গুর স্বামী আলফ্রেড সাবাঙ্গু। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনিও।

আলফ্রেড জানিয়েছেন, ‘আমি আর আমার সন্তানরা খুশী। ৯ বছরের ওই বালকের সঙ্গে তার (হেলেন) বিয়েটাকে আমরা কোনো সমস্যা মনে করছি না। লোকে কি বলল তাতে কিছু আসে যায় না’।

ওদিকে, হেলেনের বলেছেন, ‘লোকে বলাবলি করছে তারা কি একসঙ্গে থাকবে? সন্তান-সন্ততি হবে? কিন্তু আমি বলি, বিয়ের পর সবকিছুই আগের মতোই থাকবে। কিছুই বদলাবে না’।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

লজ্জায় লাল হয়ে যায় পাখিও

লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন

  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ
  • কান্না থামছিল না তাঁরঃ ‘বাবা আমি আসছি’ বলে লাশ হলেন তরুণী