২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !


ভারতের সেলেব্রিটি শেফ সঞ্জীব কাপুর গত শনিবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার দাবি করেন। সঞ্জীবের দাবি ছিল- তার নেতৃত্বে ৫০ জনের একটি দল একবারে ৯১৮ কেজি খিচুড়ি রান্না করেছে।
তবে একবারে ৯১৮ কেজি খিচুড়ি রান্নাকে কোনো রেকর্ড হিসেবে মানতে নারাজ আজমির শরীফের বর্তমান প্রধান সৈয়দ সালমান চিশতী। তার ভাষ্য অনুযায়ী, আজমির শরীফে গত সাড়ে চারশো বছর ধরে প্রতিদিন দুটি ডেকচিতে মোট ২৪০০ কেজি ‘নিরামিষ মিষ্টি পোলাও’ রান্না হয়ে থাকে; যেটা খিচুড়িরই সমতুল্য।
ফলে বিশ্বরেকর্ডের দাবিদার যদি কেউ হয়েই থাকে সেটি আজমির শরীফই। তবে বিষয়টি নিয়ে গিনেজ কর্তৃপক্ষের কাছে আবেদনের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।
ভারতের একটি সংবাদমাধ্যমকে সালমান চিশতী বলেছেন, ‘আমরা হলাম সুফি মতাবলম্বী। প্রচারের আলোয় আমরা থাকতে চাই না কখনোই। তবে এটাও ঠিক, শত শত বছর ধরে এই দরগায় যে রোজ বিপুল পরিমাণ রান্নাবান্না হচ্ছে তারও একটা স্বীকৃতি দরকার।’
গেল সপ্তাহে ভারত সরকারের উদ্যোগে আয়োজিত ‘ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া’তে খিচুড়ি রেঁধে বিশ্বরেকর্ড গড়ার পরিকল্পনা হাতে নেয়া হয়।
সে মোতাবেক রান্না হয় ৯১৮ কেজি খিচুড়ি। তবে গিনেজ কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো স্বীকিৃতি পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













