সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবশেষে জাপানি নারীর লাশ গেল দেশে

প্রায় ৪ মাস পর জাপানি নাগরিক হিরোই মিয়াতার (৬১) লাশ জাপান দূতাবাসের কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে উত্তরা থানা পুলিশ এ লাশ হস্তান্তর করেন।

মুত্যুর পর মিয়াতার লাশ দাফন করা হয়। পরে জাপান দূতাবাসের অনুরোধে লাশ কবর থেকে উত্তোলন করে মর্গের মরচুয়ারিতে রাখা হয়। গত ডিসেম্বরে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মিয়াতার লাশ উদ্ধার করে পুলিশ।

উত্তরা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান নান, লাশ উত্তোলনের পর থেকে জাপান দূতাবাসকে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। এতদিন দূতাবাসের মাধ্যমে ওই নারীর জাপানের ঠিকানা নিশ্চিত করা হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তদন্ত চরছে। তদন্তের পরই বলা যাবে। শুক্রবারই লাশ জাপান নিয়ে যাওয়ার কথা রয়েছে।

ওই নারীর লাশ উদ্ধারের পর উত্তরার কবরস্থানে মুসলিম রেওয়াজ অনুযায়ী দাফন করা হয়। পরে এ নিয়ে লেখালেখি হলে জাপানি দূতাবাসের নজরে আসে। এরপর আদালতের নির্দেশে তার লাশ কয়েকদিন পর কবর থেকে তোলা হয়। জাপানি নাগরিকের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে নিহত ওই জাপানি নাগরিকের কথিত ব্যবসায়িক পার্টনারদের আসামি করে হত্যা মামলা দায়ের করে। পরে সন্দেহভাজন আরও চারজনকে গ্রেফতার করা হয়। এরা হলো মারুফুল ইসলাম, রাশেদুল হক বাপ্পি, ফখরুল ইসলাম, ডা. বিমল চন্দ্র শীল ও জাহাঙ্গীর। পুলিশের ভাষ্য অনুযায়ী ওই জাপানি নাগরিককে হালিমা খাতুন পরিচয়ে উত্তরার ১২নং সেক্টরের সিটি কর্পোরেশনের একটি কবরস্থানে দাফন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী