অবশেষে সেই প্রতারক বেল্লাল জেলহাজতে


নিখোঁজের নাটক সাজিয়ে প্রতারণার আশ্রয়কারী সেই বেল্লাল হোসেনকে (২৩) মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে ঝালকাঠির রাজাপুর থানা পুলিশ। বেল্লালের বাড়ি চট্রগ্রামের পাঁচলাইশ উপজেলার চকবাজার গ্রামের শুলকবহর এলাকায়।
পুলিশ জানায়, প্রতারক বেল্লাল দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন রেখে নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে আশ্রয়দাতাদের টাকা লুটে পালিয়ে যায়। রাজাপুরেও একইভাবে প্রতারণার চেষ্টা করলে বিষয়টি ধরা পড়ে।
রাজাপুর থানার ওসি (পরিদর্শক) মুনির উল গিয়াস বলেন, বেলালকে গতকাল সোমবার দুপুরে আটক করা হয়। মঙ্গলবার বেলালকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, বেল্লাল কয়েক দিন পূর্বে রাজাপুর এসে জানায়, সে পাচার হওয়ার ১২ বছর পর বাংলাদেশে পালিয়ে এসেছে মা-বাবার খোঁজে। এই সংবাদ বাংলাদেশ প্রতিদিনসহ একাধিক পত্রিকায় প্রকাশ হলে বেল্লালের প্রতারণার খবর ফাঁস হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













