অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু
ইজিয়ান সাগর পাড়ি দিয়ে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে দু’টি অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
তুর্কি গণমাধ্যমের বরাতে বিবিসি জানায় আজ সোমবার গ্রিসের লেসবস দ্বীপের কাছে একটি নৌকাডুবে ২৪ জন ও তার দক্ষিণে তুরস্কের ইজমির প্রদেশের কাছে আরও একটি নৌকাডুবে ১১ জনের প্রাণহানি ঘটে। এদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে বলে জানায় গণমাধ্যম।
তুরস্কের উপকূলরক্ষীরা ৪ জনকে জীবিত উদ্ধার করেছেন। আরও অভিবাসীর সন্ধানে অভিযান চলছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল অভিবাসী বিষয়ে আলোচনা করতে তুরস্কে পৌঁছানোর পরপরই নতুন করে এ অভিবাসীর মৃত্যুর খবর জানা গেলো।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে এই বছরের শুরু থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইউরোপ পাড়ি দিতে গিয়ে অন্তত ৩৭৪ অভিবাসীর মৃত্যু হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













