শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সংসদে কাঁদলেন প্রয়াত মহসিন আলীর স্ত্রী

স্বামীর স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংসদে এটা তার প্রথম অধিবেশন।

সোমবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি স্বামীর স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্বামীর মৃত্যুর পর গত বছরের ২৩ নভেম্বর ওই আসনের উপনির্বাচনে সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন।

সংসদে লিখিত বক্তব্যে সহধর্মিনী হিসেবে স্বামীর বিভিন্ন দিক স্মৃতি চারণ করেন তিনি। তিনি বলেন, আজ আমার এখানে থাকার কথা ছিল না। আমার স্বামীর মৃত্যুতে আজ আমাকে এখানে দাঁড়াতে হয়েছে। আমার স্বামী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি আজীবন দেশকে ভালবেসে, বঙ্গবন্ধুকে ভালবেসে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছেন।

পাশাপাশি বিএনপি নেত্রী খালেদা জিয়ারও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তিনি। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

গত ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে