অল্পের জন্য রক্ষা পেলেন নভো এয়ারের ৭২ যাত্রী


ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে আসা নভো এয়ারের ৭২ জন যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে বিমানটি ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসলেও আকাশে যান্ত্রিক ক্রটির কারণে সেটি আবার ঢাকা বিমানবন্দরে ফিরে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর আকাশে অনেক সময় ধরে ঘুরে অবশেষে ঢাকা বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করে বিমানটি। এ সময় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের অনেকেই ভেতরে কান্নাকাটিও শুরু করেন। বিষয়টি নিশ্চিত করে ওই বিমানে থাকা রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন জানান, তিনিসহ বিমানটিতে থাকা ৭২ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
আয়েন উদ্দিন আরো জানান, বিমানটি রানওয়েতে নামতে না পেরে মাঝপথ থেকে আবার ঢাকায় ফিরে আসে। এ সময় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে নভো এয়ারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













