খেলার মাঠ হবে না কবরখানা?
অ্যাবোটাবাদে লাদেনের সেই বাড়ি নিয়ে বিরোধে সেনা, প্রশাসন


স্থানীয় কর্তৃপক্ষ চায় ওখানে বাচ্চাদের খেলার মাঠ হোক। কিন্তু সেনাবাহিনীর ইচ্ছা, ওখানে তৈরি করা হোক কবরখানা। কারণ এলাকায় একটিও কবরখানা নেই। পাকিস্তানের অ্যাবোটাবাদের যে বাড়িতে ওসামা বিন লাদেন বাইরের দুনিয়ার চোখে ধুলা দিয়ে গা ঢাকা দিয়ে থাকার পর ২০১১ সালে মার্কিন সিল বাহিনীর অভিযানে খতম হন, সেটি নিয়ে এহেন দড়ি টানাটানি চলছে দু’পক্ষের মধ্যে। খবর বিবিসি’র।
ওই বাড়ি-জমির মালিকানা, দখল নিয়ে সংঘাতে জড়িয়েছে স্থানীয় প্রশাসন ও সেনা কর্তৃপক্ষ। রিপোর্টে প্রকাশ, বিষয়টি জটিল আকার নিয়েছে গত বুধবার স্থানীয় প্রশাসনকে তোয়াক্কা না করে পাঁচিল তুলে ওই কম্পাউন্ড ঘিরে ফেলার পর।
লাদেন ২০১১-র ২ মে নিহত হওয়ার আগে দীর্ঘদিন উঁচু পাঁচিলে ঘেরা ওই তিনতলা বাড়িতে আত্মগোপন করে ছিলেন। তাঁর মৃত্যুর পর গোটা বাড়ি, জমিটাই তুলে দেওয়া হয় খাইবার পাখতুনওয়া সরকারের হাতে। ওখানে লাদেনের স্মৃতি আছে বলে যাতে জেহাদিদের আনাগোনা না বাড়ে, তাদের কাছে বাড়িটা পুণ্যভূমি না হয়ে ওঠে, সেজন্য সরকার গোটা বাড়িটা ভেঙে ফেলে চারদিকের পাঁচিলও গুঁড়িয়ে দেয়। তখন থেকে ফাঁকাই পড়ে ছিল জায়গাটা। এতদিনে আশপাশে জনবসতি গড়ে উঠেছে। আর তার মধ্যেই কোন কাজে লাগানো হবে ওই জমি, মালিকানাই বা কার থাকবে, এ নিয়ে দ্বন্দ্ব চলছে। গত মে মাসে সেনা পরিচালিত অ্যাবোটাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড কাঁটাতারের বেড়া বসিয়ে জমিটি দখল করে। তবে প্রাদেশিক কর্তৃপক্ষ বিরোধিতা করায় বেড়া সরিয়ে দেয় তারা। কিন্তু এবার বোর্ড এক মিটার উঁচু পাঁচিল দিয়ে জমিটি ঘিরে দিয়েছে।
বোর্ডের কাউন্সিল সদস্য বসির খান জানাচ্ছেন, ওখানে কবরখানা তৈরি হবে, ঠিক করে ফেলেছে সেনা। কিন্তু জনবসতি আছে, এমন জায়গায় কবরখানা হতে পারে না বলে জানিয়ে দিয়েছেন খাইবার পাখতুনওয়ার তথ্যমন্ত্রী মুস্তাক গণি। তাছাড়া, যে জমির চারপাশে ওরা পাঁচিল তুলেছে, সেটি প্রাদেশিক সরকারের। ওখানে সরকার বাচ্চাদের খেলার মাঠ করতে চায় বলে জানান তিনি।
তবে সেনা, সরকারের এই বিরোধের মধ্যে স্থানীয় কেউ কেউ বলছেন, ওখানে গড়ে উঠুক মেয়েদের স্কুল। আবার কোনও সামরিক অফিসারের প্রস্তাব, ওখানে তৈরি হোক বিনোদন পার্ক যা থেকে প্রশাসনের আয় হবে।
তবে একটি বিষয়ে সবাই একমত, ওখানে লাদেনের কোনো চিহ্ন থাকা চলবে না। সাবধান থাকতে হবে। লাদেনের স্মৃতি ফেরানো চলবে নো কোনোমতেই।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













