অ্যাম্বুলেন্স চালকদের ধর্মঘট, লাশ নিয়ে বিপাকে স্বজনরা


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপাতালের অ্যাম্বুলেন্স চালকরা (মাইক্রোবাস) পার্কিং বাতিলের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। শনিবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।
এদিকে, ওসমানী অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতালের শাখার এ ধর্মঘটে লাশ নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা।
সুনামগঞ্জের অনুকুল রায় জানান, শনিবার ভোরে তার মা ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত কোন অ্যাম্বুলেন্স না পাওয়ায় তিনি লাশ নিয়ে বাড়ি যেতে পারছেন না।
শুধু অনুকুল রায়ের মতো দক্ষিণ সুনামগঞ্জের মাসুক পারভেজও জানান, শনিবার সকাল ১১টার দিকে তার মা মারা গেছেন। ওসমানীতি চিকিৎসাধীন অবস্থায় তার মা মারা যাওয়ার পর তিনি বিষয়টি আত্মীয়-স্বজনদের অবগত করেছেন। কিন্তু অ্যাম্বুলেন্স না থাকায় তিনি লাশ নিয়ে বাড়ি ফিরতে পারছেন না।
তিনি আরো জানান, তার গ্রামের বাড়িতে তার মায়ের দাফন সম্পন্ন করতে সকল আয়োজন করা হচ্ছে। তবে তার মায়ের লাশ নিয়ে কখন বাড়িতে পৌঁছতে পারবেন সেটা নিয়ে তিনি চিন্তিত রয়েছেন।
অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন মেডিকেল কলেজ শাখার সভাপতি আকমল হোসেন লুকু জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেলের ভিতর থেকে অ্যাম্বুলেন্স পার্কিং বাতিল করেছে। এতে লাশ বহনকারী কোন মাইক্রোবাস (অ্যাম্বুলেন্স) মেডিকেলের ভিতর পাকিং করতে পারছে না। পাকিং বাতিলের প্রতিবাদে অ্যাম্বুলেন্স চালকরা সকাল থেকে অনিদিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি পালন করছে।
তিনি আরো জানান, পাকিং ব্যবস্থা চালু না করা পর্যন্ত এ কর্মসূচি অব্যহত থাকবে।
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













