বায়ু দূষণে বছরে মৃত্যু ৫৫ লাখ


বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতিবছর অকালে মারা যায় ৫৫ লাখের বেশি মানুষ। নতুন এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে।
‘গ্লোবাল বারডেন অব ডিজেজ প্রোজেক্ট’ কর্তৃক গৃহীত জরিপে দেখা যায়, বিশ্বে অপুষ্টি, স্থূলতা, মদ্যপান ও মাদক দ্রব্য গ্রহণ এমনকি অনিরাপদ যৌন সম্পর্কের চাইতেও বায়ু দূষণে মুত্যুর হার বেশি। এসব মৃত্যুর বেশিরভাগই হয়ে থাকে চীন ও ভারতের মত উঠতি অর্থনীতির দেশগুলোতে। দেশ দুটিতে কল কারখানা, পাওয়ার প্ল্যান্প, যানবাহন থেকে নিষ্কাশিত ধুঁয়া এবং কয়লা ও কাঠ পোড়ানোর ফলেই বায়ু দূষণ হয়ে থাকে।
গবেষণায় দেখা গেছে, বিশ্বে বায়ু দূষণের কারণে যত মানুষ মারা যায় তাদের ৫৫ ভাগই ভারত ও চীনের বাসিন্দা। বায়ু দূষণে ২০১৩ সালে চীনের ১৬ লাখ এবং ভারতের ১৪ লাখ মানুষ মারা গেছে।
কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মব্রাউয়ের বলেছেন, ‘পরিবেশজনিত কারণে বিশ্বে যত মানুষ মারা যায় তাদের মধ্যে চতুর্থতম ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে বায়ু দূষণ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













