শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি হলো বিএনপি কর্মীদের কারারুদ্ধ করা’

আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি হলো- বিএনপির সকল নেতা-কর্মীদের কারারুদ্ধ করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক বলেছেন, দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি কী নেবে?

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের প্রস্তুতি হলো- বিএনপির সকল নেতা-কর্মীদের কারারুদ্ধ করতে হবে। এটাই হলো তাদের প্রস্তুতি। আর কোনো প্রস্তুতি ওদের লাগবে না। বিএনপির সব নেতা-কর্মীকে কারারুদ্ধ করে ফেললে কে আর নির্বাচন করতে আসবে-এটাই হলো তাদের ধারণা।

তিনি বলেন, উন্নয়নের সুবাদে ওদের পকেট ভরতে ভরতে বিএনপির মানুষের পকেটে কিছু নেই, দেশের মানুষের পকেটেও কিছু নাই।

আজ রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার কারাদণ্ড ও সম্পত্তি ক্রোকের প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী