বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দিনে-দুপুরে প্রকাশ্যে বোট্যানিক্যাল গার্ডেনে চলছে সংঘবদ্ধ চক্রের ব্ল্যাকমেইল ও ছিনতাই (ভিডিও)

দিনে দুপুরে প্রকাশ্যে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বোট্যানিক্যাল গার্ডেনে চলছে সংঘবদ্ধ চক্রের ব্ল্যাকমেইল ও ছিনতাই। চক্রটি বেড়াতে যাওয়া স্কুল কলেজের ছেলে-মেয়ে বা প্রেমিক-প্রেমিকাকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন। তবু লোকলজ্জার ভয়ে কেউই থানায় অভিযোগ করেন না।

প্রিয় মানুষটির সঙ্গে একান্তে সময় কাটাতে বোট্যানিক্যাল গার্ডেনের নির্জন জায়গায় অনেকেই বসেন। আর এ সুযোগ কাজে লাগাচ্ছে এক শ্রেণীর বখাটে। মোবাইল ফোনে যুগলের ঘনিষ্ঠতার ভিডিও করে। তারপর অসামাজিক কাজের দায় চাপিয়ে ওই ভিডিও দেখিয়ে জিম্মি করে কেড়ে নেয় নগদ টাকাসহ সব কিছুই।

বেড়াতে আসা এক নারী বলেন, ‘আমরা বসে আছি। কিছু লোক এসে বিরক্ত করলো, উঠিয়ে দিলো, ধাক্কা দিলো। এরা মোবাইল নিতে চায়, টাকা নিতে চায়, সঙ্গে জিনিসপত্র থাকলে তাও রেখে দিতো। কী আর করা?’

আরেক তরুণী বললেন, ‘এখানে বেড়াতে এলে কিছু লোক ফলো করে। আরো বলে সিনক্রিয়েট করবে। যা থাকে কেড়ে নেয়। এ ধরনের অনেক সমস্যা করে।’

উদ্যানের ভেতরে সক্রিয় আছে সাইবার অপরাধীরাও। দূর থেকে উঁকি দিয়ে ঘনিষ্ঠতার চিত্রধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়াই এদের কাজ। ঘুরতে আসা স্কুলছাত্রী বলে, ‘আমরা ক্লাস করেই এখানে আসি। তবে প্রতিদিন আসি না, সপ্তাহে দু-একবার ঘুরতে আসি।’

বখাটেদের একজন বললেন, ‘স্কুল-কোচিং ফাঁকি দিয়ে এখানে শিক্ষার্থীরা আড্ডা মারে, তাই আমরা একটু ডিস্টার্ব করি!’

এ বিষয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ জানালেন, এখানে প্রচুর দর্শক আসেন। তবে এ উদ্যানে দর্শনার্থীর ধারণক্ষমতা বিবেচনা করেই প্রবেশাধিকার দেয়া উচিত।

তবে এমন অপকর্মের বিরুদ্ধে উদ্যোগ নেয়া হয়েছে, দাবি নিরাপত্তা কর্মীদের। এ অবস্থায় নির্জন স্থানে না বসার অনুরোধ জানিয়েছেন তারা। তাছাড়া এমন উপদ্রবে পড়লে টিকিটের গায়ে দেয়া ফোন নম্বরে কল করে সহযোগিতা নেয়ার অনুরোধ কর্তৃপক্ষের।

https://youtu.be/l39HPmeAVCI

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী