মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আগামীকাল বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত

মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামীকাল রোববার শেষ হবে এ বছরের প্রথম দফার বিশ্ব ইজতেমা।

বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন-অর-রশিদ।

তাবলিগ জামাতের মুরব্বিদের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার।

আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও গাজীপুরের বেশকিছু সড়কের যান চলাচল নিয়ন্ত্রণের কথাও জানান পুলিশ সুপার। তিনি বলেন, ‘আপনারা জানেন যে লাখ লাখ মুসল্লি এখানে আসবেন। তাঁদের সুবিধার্থে এবং যাঁরা ভিতরে আছেন এবং বাইরে থেকে যারা আসবেন সবার সুবিধার্থে আমরা জনগণের যেন দুর্ভোগ না হয় চলাচলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কিছু বিধি নিষেধ করেছি ট্রাফিক ব্যবস্থায়। সেটা আপনারা জানেন যে বোগরা বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত, মীরের বাজার থেকে কামারপাড়া হয়ে আশুলিয়া রোড এই রোডে আমরা জনগণের সুবিধার কথা চিন্তা করে যারা আসবেন আখেরি মোনাজাতে অংশ নিতে তাঁদের সুবিধার কথা চিন্তা করে এখানে গাড়ি চলাচল আমরা একটু নিষেধ করেছি। আখেরি মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে আবার এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে।’

মোনাজাতের ভিড় সামাল দিতে বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলেও জানান পুলিশ সুপার। তিনি জানান, প্রতি মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়েছে। পুরো এলাকায় ভিক্ষুক বা হকার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে