মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের অংশগ্রহণ

প্রতিবছরের ন্যায় এবারো টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে গতকাল। অন্যান্য বছরের ন্যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমান এ ইজতেমা অংশগ্রহণ করে থাকে। গতকাল পর্যন্ত বিশ্বের ৭৯টি দেশ থেকে ৪ হাজার ৮০০ জন ধর্মপ্রাণ ব্যক্তি এ ইজতেমা অংশগ্রহণ করেছেন। আশা করা হচ্ছে যে আরো অনেক দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ ইজতেমা অংশ গ্রহণ করবেন।

গতবছর (২০১৬ সালে) অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় ৮৮টি দেশের ১৮ হাজারের বেশি বিদেশি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছিল।

বিদেশি আগতদের নিরাপত্তায় বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিশেষ নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রেখেছেন।

বিদেশিদের নিরাত্তার স্বার্থে আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনী ও ইজতেমা কমিটির পক্ষ থেকে তাদের অবাধ চলাফেরায় কিছু বিধিনিষেধ রয়েছে। তাদের জন্য তৈরি করা হয়েছে আলাদা নিরাপত্তাবেষ্টনী। ইজতেমা ময়দানের স্বেচ্ছাসেবকরাই মূলত তাদের কঠোর নিরাপত্তা নিশ্চিত করবেন।

১৯৬৭ সাল থেকে বাংলাদেশে নিয়মিত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। শুধুমাত্র ১৯৯৬ সালে একই বছরে দুই বার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। তারপর ইজতেমায় আগতদের চাপ কমাতেই ২০১১ সাল থেকে দুই পর্বে ভাগ করে ইজতেমা আয়োজনের উদ্যোগ নেয়া হয়।

তাছাড়ার গত বছর থেকে বিশ্ব ইজতেমার আদলে ধর্মপ্রাণ মুসলমানদের কষ্ট ও ঝুঁকি কমাতে জেলায় জেলায় আঞ্চলিক ইজতেমা করারও সিদ্ধান্ত নেয়া হয়। সে কারণেই দেশের ৩২টি জেলা শহরে এ জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী অনুষ্ঠিত হওয়া এ সব আঞ্চলিক ইজতেমায়ও সফরে থাকা বিদেশি মেহমানগণ উপস্থিত ছিলেন।

আগামী ১৫ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমা সম্পন্ন হবে এবং আগামী ২০ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে