আগামীকাল শুরু হচ্ছে জি-টুয়েন্টি সম্মেলন


চীনের পূর্বাঞ্চলীয় জেঝিয়াং প্রদেশের হ্যাংঝৌতে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনের জি-টুয়েন্টি সম্মেলন। ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের এ অর্থনৈতিক ফোরামের আলোচনায় যোগ দিতে বিশ্ব নেতারা এরইমধ্যে চীনে পৌঁছাতে শুরু করেছেন।
শুক্রবার হ্যাংঝৌতে পৌঁছান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, আর্জেন্টাইন প্রেসিডেন্ট মৌরিসিও ম্যাক্রি। শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং- এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমার ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসিয়েন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলেরও সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনে বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতে আলোচনা হবে বলে জানিয়েছে চীন। এদিকে, সম্মেলনকে ঘিরে হ্যাংঝৌ শহরের সাধারণ মানুষের চলাচল সীমিত করার পাশাপাশি, নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













