বিহারে বন্যায় আরও ৭ জনের মৃত্যু


ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বন্যায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাজ্যের বাইশালি, সামাস্তিপুর ও খাগারিয়া জেলায় এ মৃত্যুর খবর পাওয়া যায়। এর মধ্যে বাইশালিতে সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়।
নতুন করে এ প্রাণহানির ঘটনায় বিহারে এবারের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১শ’ ৭৯ -এ দাঁড়িয়েছে। গঙ্গার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এবার বিহারের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হওয়ায়, দুর্ভোগ পোহাচ্ছে রাজ্যের বানভাসি মানুষ। এদিকে, ইরানে বজ্রপাত ও আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ গোলেস্তানে এ প্রাণহানির ঘটনা ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













