বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজমিরে গেলেন প্রধানমন্ত্রী

খাজা মঈনুদ্দিন চিশতীর (র.) দরগাহ জিয়ারত করতে আজমিরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারত সফরের তৃতীয় দিন রবিবার সকাল সাড়ে ৮টায় নয়া দিল্লির পালাম বিমান ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে জয়পুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখান থেকে তারা হেলিকপ্টারে আজমির যাবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আইন মন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রী উপদেষ্টা মশিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, বাগেরগাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন এবং মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

এর আগে ২০১০ সালের জানুয়ারিতে ভারত সফরের সময়ও প্রধানমন্ত্রী আজমিরে গিয়েছিলেন।

খাজা মইনুদ্দিন চিশতীর দরগাহ জিয়ারতের পর দুপুরে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী। বিকালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনের নর্থ ড্রয়িংরুমে হবে ওই বৈঠক।

সাক্ষাত শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

চার দিনের সরকারি সফরে শুক্রবার দিল্লি পৌঁছান শেখ হাসিনা। সফর শেষে সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত