আজানের প্রতি সালমানের অনন্য সম্মান (ভিডিও)


‘কাকভোরে জোর করে আজান শোনানো গুন্ডাগিরির নামান্তর’ দুই দিন আগে ট্যুইটারে একথা বলে ভারতজুড়ে বিতর্ক ছড়িয়েছেন সোনু নিগম। বিতর্ক থামাতে পরে, ‘মন্দির ও গুরুদ্বারের লাউড স্পিকারও পছন্দ নয়’ বললেও থামছে কই?
ওদিকে আজান নিয়ে সোনুর ট্যুইটের পর আড়াআড়ি ভেঙে গেছে বলিউড। একাধিক জনপ্রিয় অভিনেতা, গায়ক যেমন সোনুর পাশে দাঁড়িয়েছেন, তেমনই বিরোধিতাও করেছেন অনেকে। সোনুর সমর্থকদের দাবি, তিনি ধর্মের বিরুদ্ধে নন, শব্দদূষণের বিরুদ্ধে সরব হয়েছেন।
তবে এ বিষয়ে পূজা ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া ছাড়া কোনও বড় সেলিব্রিটি মুখ খোলেননি। তবে সালমানের একটি পুরনো ভিডিওর খোঁজ পাওয়া গেছে। যাতে স্পষ্ট, আজানকে কতটা সম্মান করেন সল্লু ভাই।
২০১৪ সালের বিগ বস ৮ প্রতিযোগিতার সাংবাদিক সম্মেলনের সময় হঠাৎ পাশের মসজিদের লাউড স্পিকারে আজান বাজতে শুরু করে। শুনেই প্রার্থনার প্রতি সম্মান জানিয়ে প্রেস কনফারেন্স সাময়িকভাবে বন্ধ রাখতে বলেন তিনি। আজান চালাকালীন চুপচাপ দাঁড়িয়ে পড়েন সলমন। আজান শেষ হলে ফের শুরু হয় সম্মেলন।
ভিডিও দেখুন–
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













