‘আপাতত’ চলবে সিটিং সার্ভিস


রাজধানীর বাসগুলোতে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। “আপাতত’ এই ‘সেবা’ চলবে। তবে ভাড়া নিতে হবে সরকার নির্ধারিত হারে।”
বুধবার বিকেলে বিআরটিএ কার্যালয়ে বাস মালিক সমিতি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান।
বিআরটিএর চেয়ারম্যান জানান, সিটিং সার্ভিস চলবে কি না, তা আগামী ১৫ দিনের মধ্যে সাংবাদিক, নাগরিক সমাজ ও বিআরটিএ পর্যবেক্ষণ করবে। এর পর একটি আইনি কাঠামোর আওতায় এনে সিটিং সার্ভিস চালানোর ব্যবস্থা করা হবে।
মশিয়ার জানান, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সিটিং সার্ভিসের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা স্থগিত করা হয়েছে। সে কারণে বিআরটিএ নির্ধারিত ভাড়ার যে তালিকা রয়েছে, সে অনুযায়ী সিটিং সার্ভিস চলবে। একই সঙ্গে সিটিং সার্ভিস বন্ধে অভিযান ১৫ দিন বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













