বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আতঙ্কিত হয়ে নেতা-কর্মীদের ওপর সরকার পুলিশি আক্রমণ চালাচ্ছে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জমায়েত এবং ভিড় দেখেই সরকারের মনে ভয় ঢুকেছে। আতঙ্কিত হয়ে নেতা-কর্মীদের ওপর সরকার পুলিশি আক্রমণ চালাচ্ছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আজ খালেদা জিয়া আজ আদালতে যাওয়ার পথে দলীয় নেতা-কর্মী জড়ো হন। মূলত খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্যই নেতা-কর্মীরা যাত্রাপথে এভাবে জড়ো হয়ে থাকেন। আজ বেলা পৌনে এগারোটার সময় বিনা উসকানিতে মৎস্য ভবন থেকে শুরু করে রমনা পার্ক সংলগ্ন ফুটপাথ ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের ফুটপাথে বিএনপির নেতা-কর্মী এবং সাধারণ পথচারীর ওপর গুলি ছোড়ে ও বেধড়ক লাঠিপেটা করে। এতে বিএনপির অসংখ্য নেতা-কর্মী আহত হন। বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার সমালোচনা করে রিজভী বলেন, নতুন সিইসি জনতার মঞ্চের লোক। উনি আওয়ামী লীগের মুখপাত্রের মতো কথা বলবেন এটাই স্বাভাবিক।

রিজভী বলেন, নতুন সিইসি সম্পর্কে বিএনপি যে তথ্য পেয়েছে তা তুলে ধরেছে। সিইসি এই প্রতিষ্ঠানের প্রধান। মাথায় গলদ থাকলে শরীর কাজ করবে না। তাই তাদের আশঙ্কা এই কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী