আরও ২৪ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি


মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এবং রাজাকারদের হাতে নির্যাতিত আরও ২৪ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। এ নিয়ে মোট ১৭০ জন বীরঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। খবর বিডিনিউজ।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৩৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।
স্বীকৃতিপ্রাপ্তরা হচ্ছেন, রংপুর সদরের আনোয়ারা বেগম, মোছাম্মৎ আয়শা বেগম। বরিশালের বাকেরগঞ্জের মোসাম্মৎ আলেয়া বেগম ও গৌরনদীর নুরজাহান বেগম। মৌলভীবাজারের কমলগঞ্জের কমিলা বেগম, ফরিদপুরের মধুখালীর ফুলজান বেগম, কুমিল্লার চৌদ্দগ্রামের আফিয়া খাতুন খঞ্জনী। নারায়ণগঞ্জের ফতুল্লার মমতাজ বেগম, হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আলেয়া বেগম, ঢাকার মুগদাপাড়ার মোছাম্মৎ হনুফা বেগম।
কুড়িগ্রাম সদরের মোছাম্মৎ দেলো বেওয়া, রহিমা খাতুন, মজিদা বেগম, ছালেহা বেওয়া, বছিরন বেগম, শ্রীমতি তরু বালা, ফাতেমা বেগম, কুড়িগ্রাম সদরের খোতেজা বেগম, খুকী বেগম এবং গেন্দী বেওয়া। পাবনা আটঘরিয়ার শ্রীমতি সোনা বালা, মায়ারানী ও জামেলা খাতুন এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোমেনা বেগম।
তারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













