বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরো ক্ষুদে পরমাণু বোমার পরীক্ষা চালানোর নির্দেশ কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আরো ক্ষুদে পরমাণু বোমার পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ আজ শুক্রবার এ খবর দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যখন বিশাল যৌথ মহড়া চালাচ্ছে তখন এ নির্দেশ দেয়া হলো।

গত বুধবার কিম ক্ষুদে পরমাণু বোমা তৈরির ঘোষণা দেন। এ জাতীয় বোমা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বসানো যাবে বলে ঘোষণায় বলা হয়েছে। কেসিএনএ আজ জানায়, নতুন তৈরি ক্ষুদে পরমাণু বোমার ধ্বংস ক্ষমতা পরীক্ষা করে দেখার জন্য এ সব বোমা দিয়ে আরো পরীক্ষার নির্দেশ দিয়েছেন কিম।

২০০৫ সালে প্রথম পরমাণু বোমা তৈরি করে উত্তর কোরিয়া। এরপর ২০০৬, ২০০৯, ২০১৩ এবং চলতি বছর চার দফা পরমাণু বোমার পরীক্ষা করেছে দেশটি। এ ছাড়া, পিয়ংইয়ং নানা দূর ও নিকটপাল্লার ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করেছে।

ক্ষেপণাস্ত্র এবং পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প