শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

ডিআরইউ কার্যালয় এবং পর্যায়ক্রমে বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়ে আগামী ১৫ মার্চ থেকে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে। পরে সংগৃহীত স্বাক্ষরসহ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হবে।

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে’ এই কর্মসূচি ঘোষণা করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন।

জামাল উদ্দীন বলেন, ডিআরইউ ঘোষিত এক মাসের আল্টিমেটাম ১০ মার্চ শেষ হয়েছে। এ সময়ের মধ্যে খুনিদের চিহ্নিত করা তো দূরের কথা, মামলার তদন্তে কোনো রকম অগ্রগতি জানাতে পারেনি সংশ্লিষ্টরা। গত ২৮ ফেব্রুয়ারি আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা করতে পারেনি তদন্ত সংস্থা। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে আলোচিত ঘটনার সুষ্ঠু বিচার নিয়ে আমাদের সংশয় বাড়ছে।

তিনি বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যাকাণ্ডের চার বছর পূর্ণ হওয়ার দিনে ডিআরইউ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে ডিআরইউ নেতারা এক মাসের মধ্যে এ হত্যা মামলার তদন্তের দৃশ্যমান অগ্রগতি জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়েছিল।দাবি আদায় না হওয়ায় নতুন এই কর্মসূচি দেয়া হলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, দপ্তর সম্পাদক মেহেদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল ও সাবেক কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দিন সুমন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত