বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরো ২০ নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটিতে

কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদকসহ ২০ সহসাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কর্নেল (অব.) আনোয়ারুল আজিম।

আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সংবাদ সম্মেলনে ২০ জন সহসাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। দলের ১০টি সাংগঠনিক বিভাগ থেকে দুজন করে ওই পদে নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের আবদুস সালাম আজাদ ও রাজশাহী বিভাগের আবদুল মোমিন তালুকদার খোকা পুনরায় ওই পদে দায়িত্ব পালন করবেন।

সহসাংগঠনিক পদে নতুন ১৮ জনের নাম এসেছে। তাঁরা হলেন, ঢাকা বিভাগে শফিকুল ইসলাম বাবুল, চট্টগ্রাম বিভাগে মাহবুবুর রহমান শামীম ও আবুল হাশেম বক্কর, রাজশাহী বিভাগে শাহীন শওকত, খুলনা বিভাগে অলিন্দ ইসলাম অরিক ও জয়ন্তু কুমার কুণ্ডু, বরিশাল বিভাগে অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, সিলেট বিভাগে দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন মিলন, রংপুর বিভাগ শামসুজ্জামান ও জাহাঙ্গীর হোসেন, ময়মনসিংহ বিভাগে শরিফুল ইসলাম ও ওয়ারেস আহমেদ, ফরিদপুর বিভাগে আলী নেওয়াজ খৈয়ম ও সেলিমুজ্জামান সেলিম। কুমিল্লা বিভাগে মোস্তাক হোসেন ও আবদুল আউয়াল খান।

গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর আগে দলের চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান নির্বাচিত হন।

গত ৩০ মার্চ দলের মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ হিসেবে মিজানুর রহমান সিনহাকে দায়িত্ব দেওয়া হয়।

গত ৯ এপ্রিল বিএনপির সাতজন যুগ্ম মহাসচিব ও আটজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী