মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আ’লীগ দেশের মানুষকে মানুষ মনে করে না’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে মানুষ মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য মালিকদের জেল-জরিমানা বৃদ্ধি করাসহ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রতিটি পর্যায়ে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশে শ্রমিক নির্যাতন বেড়ে যায়।’

তিনি বলেন, ‘আমরা বরাবরই শ্রমিদের সুবিধা-অসুবিধায় তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু আজ দেশের খেটে খাওয়া শ্রমিকরা যেখানে সেখানে লাঞ্ছিত হচ্ছে। তারা বিচার পাচ্ছে না, ন্যায্য মজুরি পাচ্ছে না। অথচ দরিদ্র শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমাদের সরকার শ্রমিক আইন নীতিমালা বাস্তবায়নে কাজ করেছে।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এতে সভাপতিত্ব করছেন। সমাবেশে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, ছাত্রদল সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী