বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শ্রমিক দিবসেই প্রাণ গেল ২ নির্মাণ শ্রমিকের

আজ রোববার শ্রমিক দিবসে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। রাজধানীর মতিঝিলের দিলকুশায় নির্মাণাধীন ভবনের চারতলার ছাদ থেকে পড়ে ওই দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। বাংলাদেশসহ বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালনের মধ্যেই দুর্ঘটনায় এই দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘট​ল।

নিহত শ্রমিকদের মধ্যে একজনের নাম স্বপন শেখ (১৮) ও আরেকজনের নাম আবদুল হালিম (৩০)। স্বপনের বাড়ি গাইবান্ধা জেলার শাগহাটার কুচুয়া গ্রামে। হালিমের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। দুই শ্রমিকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ৪০ দিলকুশার একটি নির্মাণাধীন ভবনে রড ওঠানোর কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক মেশিন ​দিয়ে ওঠানোর সময় ইলেকট্রিক শক থেকে এই দুর্ঘটনা ঘটেছে। তাদের একজন চারতলা ও একজন দোতলায় কাজ করছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশে নির্মাণ খাতে প্রতিবছর বহু শ্রমিক মারা যান। গত আট বছরে ৭২২ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত নির্মাণশ্রমিকের সংখ্যা ৪১২। বিলসের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে এ খাতে মারা যান ৬১ জন শ্রমিক। আহত হন ১১৯ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত