বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইঁদুর ও গবাদি পশুর মূত্র থেকে ছড়াচ্ছে রোগ

ইঁদুর এবং অন্যান্য কিছু গবাদি পশুর মূত্র থেকে ছড়িয়ে পড়া একটি রোগে সাম্প্রতিক সময়ে বহু মানুষ আক্রান্ত হবার তথ্য মিলছে এক গবেষণায়। বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর বলছে, এখন থেকে সারা দেশে চিকিৎসকদেরকে এই রোগটির অস্তিত্বের ব্যাপারে তাদের সচেতন করা হবে।

লেপটোস্পাইরোসিস নামে এই রোগটির উপসর্গ হচ্ছে জ্বর, কাশি, হাঁচি, চোখ লাল হওয়া ইত্যাদি। কোনো ক্ষেত্রে জন্ডিসও হতে পারে। বাংলাদেশে এই রোগের খুব একটা প্রাদুর্ভাবের খবর ছিল না।

রোগটি নিয়ে আইইডিসিআরের প্রধান ড. মাহমুদুর রহমান বিবিসি-কে বলেন, জ্বরের রোগী তো সবসময়ই থাকে। এ ধরনের রোগীদের বিষয়ে আমরা অন্য অনেক রোগের কথা ভাবি। কিন্তু লেপটোস্পাইরোসিসকেও এখন চিন্তায় আনতে হবে।

তিনি বলেন, কোনো এলাকায় জ্বরে আক্রান্ত রোগীর ১২ শতাংশের মধ্যে এ নতুন রোগে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। সারা দেশে দশটি এলাকায় অন্তত ৭ শতাংশ জ্বরে আক্রান্ত রোগীর এ রোগে আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে।

মাহমুদুর রহমান বলেন, রোগটা মূলত ইঁদুরের রোগ। তবে গরু, ছাগল ভেড়া এদের মাধ্যমেও হতে পারে। মূলত: এসব প্রাণীর মূত্র থেকে এ রোগ ছড়ায়। এ রোগে মৃত্যুর হার ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে। কারণ, কিডনিসহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে আক্রান্ত করতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নরসিংদীসহ ঢাকার আশেপাশের এলাকায় গবেষণায় এ ধরনের রোগী পাওয়া যাচ্ছে। তবে এ রোগের চিকিৎসা রয়েছে এবং যথাযথ ঔষধ সেবনে এ রোগ ভালো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত