খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪


খুলনা নগরীতে বাস দুর্ঘটনায় আহত আরও দুজন মারা গেছেন।
শনিবার রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে।
হরিণটানা থানার ওসি মো. মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেন।
তাদের মধ্যে একজন রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের ময়েজউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৪)। নিহত বাকি তিনজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার সন্ধ্যায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় একটি বাস উল্টে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুই যাত্রীর মৃত্যু হয়।
যাত্রীদের মধ্যে আহত আরও ১৩ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে ওসি মিজানুর জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













