ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে ২৮ জনের প্রাণহানি


ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৮ জনের প্রাণহানি হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাসের বরাত দিয়ে এখবর জানিয়েছে বিবিসি।
রাজধানী কুইটো থেকে ১শ’ ৬০ কিলোমিটার দূরে ইকুয়েডরের মুইসনি শহরের কাছে বাংলাদেশ সময় রবিবার সকাল ৫টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর স্থানীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। এছাড়া দেশটির ৬টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে উপকূলীয় প্রায় ৩শ’ কিলোমিটার এলাকাজুড়ে বিপজ্জনক ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













