সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চিৎকার করে কান্না করায় আছাড় মেরে শিশুকে হত্যা!

অপরাধ শুধু চিৎকার করে কান্না। আর এ কারণে বিরক্ত হয়ে বরিশালের বানারীপাড়া উপজেলায় এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়িওয়ালীর বিরুদ্ধে। এ ঘটনার ৪০ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, শিশু হাফিজুলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

৩ বছর ৪ মাসের ফুটফুটে শিশু হাফিজুল। বাবাকে একটু বেশিই পছন্দ করে সে। পহেলা বৈশাখের দিন বিকেলে আদরের সন্তানকে ঘুম পাড়িয়ে বাবা ঘরের বাইরে যেতেই জেগে উঠে চিৎকার করে কান্না শুরু করে হাফিজুল। এতে বিরক্ত হন বাড়িওয়ালী।

তিনি ভাড়াটিয়ার ঘরে ঢুকে নির্মমভাবে আছাড় দেন শিশুটিকে। এরপর আর সাড়া মেলেনি নিষ্পাপ হাফিজুলের। বাবা-মায়ের অভিযোগ বাড়িওয়ালীর নির্মমতাই প্রাণ কেড়ে নিয়েছে শিশুটির। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এলাকাবাসী। ইতোমধ্যে বাড়িওয়ালী নুপুর বেগমকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বানাড়ীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান। হাফিজুলের বাবা মো. রিপন বাদী হয়ে শুক্রবার সকালে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী