ইজতেমায় ফ্রি চিকিৎসা দিচ্ছেন বিএনপিপন্থি ডাক্তাররা


বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসলমানদের সুচিকিৎসার জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ কর্মসূচি চলছে। রোববার আখেরি মোনাজাত পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এর আগে শুক্রবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। দুই দিনে ৭৫০ মুসল্লি ড্যাবের চিকিৎসা সেবা গ্রহণ করেছেন বলে জানানো হয়।
চিকিৎসা সেবা প্রদান করেছেন- অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. এ বি এম মুসা, ডা. কামরুল ইসলাম, ডা. রাশেদ, ডা. মুরাদ, ডা. শাহিন, ডা. জাভেদ, ডা. আশিক, ডা. রুবেল, ডা. শহিদুল, ডা. তৌহিদ আওয়াল, ডা. নাভিদ মুস্তাক, ডা. অলি, ডা. সাখাওয়াৎ, ডা. পিয়াস, ডা. অঞ্জন প্রমুখ।
আগামী ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায়ও ড্যাবের এই কার্যক্রম চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













