ইন্দোনেশিয়ায় বন্যায় ৫ জনের প্রাণহানি
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে সুমাত্রা প্রদেশের উত্তরাঞ্চলীয় পাদাং সিদেমপুয়ানে রবিবার রাতে আকস্মিক বন্যায় পাঁচজনের প্রাণহানি ও কয়েশ লোক গৃহহীন হয়ে পড়েছে। আজ সোমবার দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা এ কথা জানান।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে জানান, মুষলধারে টানা বৃষ্টির কারণে বাতাং আয়ুনি নদীর কূলগুলো উপচে ১৭টি বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, কাদাপানিতে বেশ কয়েকটি স্কুলভবনের মারাত্মক ক্ষতি হয়েছে।
প্রদেশের কয়েকটি অংশে দুর্গত মানুষকে উদ্ধারের প্রচেষ্টা শুরু হচ্ছে বলেও জানান সুতোপো।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













