সিলেটে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ সেনাবাহিনীর অভিযানের ৫ ভিডিও


সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া মহলে চারদিন ধরে সেনাবাহিনী প্যারা-কমান্ডো টিম অভিযান চালাচ্ছে। গত চারদিন ধরে চলমান এ কমান্ডো অভিযানের নানা কর্মকাণ্ড নিয়ে মোট ৫টি ভিডিও প্রকাশ করেছে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতর (আইএসপিআর)।
এসব ভিডিওতে সেনা কমান্ডোদের জীবন বাজি রেখে চালানো অভিযানের চিত্র ফুটে উঠেছে। এসব ভিডিও দেখে নিন নিচে ক্লিক করে।
প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, সেনা কমান্ডোরা বাড়ির নিচের অংশের দেয়ালে ভেঙে ছিদ্র করতে দেখা গেছে। বাড়ির একটি সাইডে বড় একটা ছিদ্র করে ফেলেন তারা।
https://youtu.be/z-qn32d0pys
দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, কমান্ডোরা অবিরাম গুলিবর্ষণের মধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর বাড়ির ভেতর থেকে গুলি চালাতে শুরু করলে কমান্ডোদের ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে। কমান্ডোরা গুলির মুখেই ফিরে আসেন।
https://youtu.be/fxuW-B2kEiI
তৃতীয় ভিডিওতে চিন্তিত মুখে যোগাযোগ করতে দেখা যাচ্ছে সেনা কমান্ডো কর্মকর্তাকে।
https://youtu.be/F5VDQqyQs3M
চতুর্থ ভিডিওতে তিনজন সেনা কমান্ডোকে একটি বাড়ির ছাদে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে।
https://youtu.be/0cBKjijVFi4
শেষের ভিডিওতে আস্তানার ছাদ থেকে ধোয়া উড়তে দেখা যায়। বাড়িটির অবস্থানটি বুঝতে পারা যায়। পুরো রাস্তায় সেনারা অবস্থান নিয়ে আছে। এই ভিডিওগুলো আইএসপিআরের ওয়েবপেজ থেকে নেওয়া হয়েছে।
https://youtu.be/yUa0ltZA42E
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













