ইফতার শুরুর আগেই খাওয়া শুরু করে দেয়ায় এক বৃদ্ধকে পেটালো পুলিশ!


ইফতার শুরুর আগেই খাওয়া শুরু করে দেয়ায় এক বৃদ্ধকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায়। আহত বৃদ্ধের নাম গোকুল দাস। তার বয়স ৯০ বছর।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইফতার শুরুর আগেই ঘরের বাইরে বসে খাওয়া শুরু করে দিয়েছিলেন গোকুল। এরপরই তাকে মারধর শুরু করেন পুলিশ সদস্য আলি হাসান। মেরে একেবারে তার হাত ফাটিয়ে দিয়েছেন।
গোকুল দাসকে মারার সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হলে, বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠে। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশ সদস্যর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন গোকুল দাসের নাতি। অভিযুক্ত আলি হাসানকে গ্রেপ্তারও করা হয়েছে।
অবশ্য পাকিস্তানের আইনানুযায়ী, রমজানের সময় প্রকাশ্যে খাওয়া-ধাওয়া করা অপরাধ। এক্ষেত্রে ভিনধর্মের কেউ হলেও তা মানতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













