নোংরা পরিবেশে সেমাই, ২ লাখ টাকা জরিমানা


অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশে সেমাই তৈরির অপরাধে রাজধানীর চকবাজারের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জুন) সকাল ১১টায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর আলমের নেতৃত্বে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। চলে দুপুর ২টা পর্যন্ত।
অভিযান শেষে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে সেমাই উৎপাদন করায় সাজিদ ফুড প্রোডাক্টসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। নোংরা পরিবেশে মিছরি তৈরি করায় ডায়ামন্ড মিছরি ফ্যাক্টরি সিলগালা করা হয়।
এ ছাড়াও চিনির দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত রাখায় সোহান এন্টারপ্রাইজ নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













