ইবোলামুক্ত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে একজনের মৃত্যু


পশ্চিম আফ্রিকাকে ইবোলামুক্ত ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যে সিয়েরা লিওনে আরো একজনের মৃত্যু হয়েছে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে।
শুক্রবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানা যায়।
রাজধানী ফ্রিটাউনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, সিয়েরা লিওনের উত্তরাঞ্চলীয় একটি জেলায় যে রোগীটির মৃত্যু হয়েছে, তার স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছিল, পশ্চিম আফ্রিকা থেকে ইবোলা ভাইরাসকে নির্মূল করা হয়েছে। আর সিয়েরা লিওনকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছিল ৭ জানুয়ারি।
তবে এই ঘোষণার সময় সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছিল, তার মানে এই নয় যে এখানে আর কেউ এই ভাইরাসে আক্রান্ত হবে না।
এবোলা ভাইরাসে পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে গত দুই বছরে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সিয়েরা লিওনে মারা যায় প্রায় চার হাজার মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













