স্থানীয় সরকারের সব অফিসে ই-টেন্ডারিং চালুর নির্দেশ


স্থানীয় সরকার বিভাগের সব দপ্তর ও সংস্থার কার্যালয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাধ্যতামূলকভাবে ই-টেন্ডারিং চালুর নির্দেশ দিয়েছে সরকার। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে এ নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসা, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সব ক্রয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক গভর্মেন্ট প্রকিউরমেন্ট বা ই-টেন্ডারিং পদ্ধতি আবশ্যিকভাবে চালু করতে হবে।
আদেশে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব দপ্তর/সংস্থা ই-টেন্ডারিং চালু না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













