বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ইসলামের নামে নিরীহ মানুষ হত্যা সহ্য করা হবে না’

ইসলামের নামে নিরীহ মানুষকে হত্যা সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে হজ ক্যাম্প আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, নিরীহ মানুষকে মারার অধিকার কারো নেই। আর আত্মঘাতী হওয়া ধর্মের কোথাও উল্লেখ নেই। ধর্মের নামে যারা বিপথে যাচ্ছেন দোয়া করি তারা যেন সুপথে ফিরে আসেন।

বাংলাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বরদাশত করা হবে না জানিয়ে তিনি আরও বলেন, ইসলাম ধর্ম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা করতে হবে।

হজ নীতি আরও উন্নত করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সৌদিতে হাজীদের অবস্থান জানতে হজ যাত্রীদের রেজিস্ট্রেশন ডিজিটাইজড করা হয়েছে। হজ যাত্রীদের যাতে হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থাও করা হয়েছে।

এর আগে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠনিকতার উদ্বোধন করেন।

সোমবার (২৪ জুলাই) প্রথম দিন প্রথম হজ ফ্লাইটে (বিজি-১০১১) ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দায় যাবে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ওই দিন হজ ফ্লাইটে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের বিদায় জানাবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত