বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি দেশের রাজনৈতিক অবস্থাকে বিষাক্ত করে তুলছে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড চায়, কিন্তু নিজেরাই উস্কানিমূলক ও ব্যক্তিগত বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করে দেশের রাজনৈতিক অবস্থাকে বিষাক্ত করে তুলছে। আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় টাচ এন্ড গো সিস্টেমে টোল আদায়ের নতুন পদ্ধতির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে পালিয়ে যাওয়ার রেকর্ড একমাত্র বিএনপিরই আছে। অন্য কোনো দলের পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। তাদের এক নেতা আর রাজনীতি করব না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়ে আজ পর্যন্ত দেশে ফেরেননি। এখন তারা ভিত্তিহীন কিছু বিষয়ে ব্যক্তিগত আক্রমণ ডেকে এনেছে।

বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আইনজীবী ওবায়েদ উল্লাহ সাজুকে কারণ দর্শানোর জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তিনি উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাকে চূড়ান্তভাবে বহিস্কার করা হবে।

তিনি জানান, দেশে এই প্রথমবারের মতো টাচ এন্ড গো পদ্ধতিতে টোল আদায়ের সিস্টেম চালু করা হয়েছে। এই পদ্ধতি ব্যবহারের ফলে মহাসড়কে যানজটসহ বাড়তি ঝামেলা ও সব ধরণের জটিলতার সমাধান হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন বিভাগের সচিব এম এ এস ছিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত