ঈদে টিকেট কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ঈদে ঘরমুখো মানুষদের হয়রানি ও টিকেট কালোবাজারি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার আশুলিয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লাইনসে শিল্প পুলিশ আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর বাসসের।
আইজিপি বলেন, ‘ঈদ সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানীসহ সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়াও যাত্রী হয়রানি দূর করতে সড়ক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত লোকবল মোতায়েন করা হবে।’
সন্ত্রাস ও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন আইজিপি। এছাড়া ঈদের আগে বেতন ভাতা নিয়ে যাতে কোনক্রমেই শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতেও আহবান জানান পুলিশের আইজিপি।
শিল্প পুলিশের মহাপরিচালক ডিআইজি আব্দুস সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান, অতিরিক্ত আইজিপি আবুল কাসেম, ঢাকা রেঞ্জের ডিআইজি এ এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













