শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উপজেলা চেয়ারম্যানের আচরণে কাঁদলেন নারী ইউপি চেয়ারম্যান

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জল্লা ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈকে অশ্রাব্য ভাষায় গালাগাল করার অভিযোগ পাওয়া গেছে উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম ইকবালের বিরুদ্ধে।

রবিবার উপজেলা ডাক বাংলোয় ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইকবাল উপজেলা সহসভাপতি ও জল্লা ইউপি’র দুই বারের চেয়ারম্যান উর্মিলা বাড়ৈকে উদ্দেশ করে বলেন, ”আপনি আওয়ামী লীগের কে, আর কত আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে খাবেন? অবনি বাড়ৈ (উর্মিলার প্রয়াত স্বামী) আওয়ামী লীগের কেউ ছিল না। দলে তার (অবনী) কোন অবদান নেই।”

স্বামীর বিরুদ্ধে বিষোদগার করায় প্রকাশ্য সভায় হাউমাউ করে কেঁদে ফেলেন চেয়ারম্যান উর্মিলা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাচ্চু ইকবালকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। উত্তেজনাকর পরিস্থিতি আঁচ করতে পেরে স্থানীয় সাংবাদিকরা বর্ধিত সভাস্থলে প্রবেশ করলে উপজেলা চেয়ারম্যান ইকবাল সভা শেষ না করেই স্থান ত্যাগ করেন।

সভায় উপস্থিত একাধিক নেতা এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেও উপজেলা চেয়ারম্যান ইকবাল তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী