রবিবার, জুলাই ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বগুড়ায় গ্রামীণফোনের কর্মী খুন

বগুড়ার শাজাহানপুরে মামুনুর রশিদ মানিক (৩০) নামে গ্রামীণফোনের কর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টায় শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী ব্রিজের উত্তর পাশের করতোয়া নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

মানিক জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার বেলঘরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মন্টু মিয়ার ছেলে। তিনি গ্রামীণফোনের বগুড়া ডিস্ট্রিবিউশন অফিসের সেলস্ এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।

গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন অফিসের জিএম তরফদার নাজমুল আহসান জিতু জানান, মানিক সপ্তাহে তিন দিন শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী হাটে টাকা কালেকশনের জন্য যেত। শনিবার দুপুর আড়াইটার দিকে দুবলাগাড়ী হাট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তখন থেকেই মানিকের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ দেখায়। সন্ধ্যা ৭টার দিকে একবার মোবাইল ফোন খোলা পাওয়া যায়। কিন্তু ফোন রিসিভ হয়নি বলে মানিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এরপর থানায় বিষয়টি জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে। নিখোঁজের সময় মানিকের কাছে প্রায় ২ লাখ টাকা ছিল।

শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত