উর্দু প্রেমীদের শহীদ মিনারে যাওয়া শোভা পায় না: মায়া
‘যারা বাংলায় কথা বলে, মনে মনে উর্দু ভালবাসে, তাদের শহীদ মিনারে যাওয়া শোভা পায় না।’বিএনপির চেয়ারপারসন বেগাম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমন কথা বলেন।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক যৌথসভায় তিনি একথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশে করে তিনি আরো বলেন, শহীদ মিনারে যেতে খালেদা জিয়া মানা নাই। কিন্তু আমাদের কষ্ট হয় তখন, যখন তার সঙ্গে রাজাকার-আলবদরা যায়। এই জায়গা তাদের জন্য নয়, এটা বাঙালিদের জন্য। যারা বাংলায় কথা বলে, তাদের জন্য।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদ মজমুদারের সভাপতিত্বে যৌথসভায় খাদ্যমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সহসভাপতি মুকুল চৌধুরী ও শেখ বজলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













