শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই ফাঁড়ি ইনচার্জের সঙ্গে লাখ টাকার প্রতারণা

সাহস বটে। পুলিশের দুই ফাঁড়ি ইনচার্জের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

শনিবার দুপুরে ও বিকেলে ওই প্রতারণার শিকার হয়েছেন চাঁদপুরের নতুনবাজার পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. রফিকুল ইসলাম ও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এরশাদ আলম।

তারা দুজনই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুই ফাঁড়ি ইনচার্জের ভাষ্যমতে, শনিবার দুপুরে নৌ-পুলিশ ফাঁড়ির এরশাদ আলমকে ০১৭৫৭১০৮৯৬৪ নম্বর থেকে নৌ-পুলিশের এএসপির বডিগার্ড মামুন পরিচয়ে একজন ফোন করে এএসপির সঙ্গে কথা বলতে বলে। এরশাদ আলম মোবাইল করে কথা বললে এসএসপি মোহাম্মদ আলীর পরিচয় দিয়ে বলা হয়, তার স্ত্রী লঞ্চযোগে চাঁদপুর ঘাটে যাচ্ছে, তাকে বিকাশে ৫০ হাজার টাকা পাঠাতে হবে। তার কথামতো ফাঁড়ির ইনচার্জ এরশাদ ৫০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেন। পরে তিনি ওই মোবাইল নম্বরে ফোন করে এএসপি মোহাম্মদ আলীর স্ত্রীর নম্বর জানতে চাইলে ফোন কেটে দেয়া হয়।

অন্যদিকে চাঁদপুর নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল হক চট্টগ্রাম থাকায় এটিএসআই রফিক সেখানে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম থেকে একজন রফিককে মোবাইলে ফোন করে ডিআইজি পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা বিকাশে পাঠাতে বলে। তার স্ত্রী হাসপাতালে রয়েছে দ্রুত টাকার প্রয়োজন। ফোনে বলা হয়, ‘চাঁদপুর আলফা ওয়ানের সাথে কথা হয়েছে। ৫০ হাজার টাকা পাঠিয়ে দেও।’ কথামতো এটিএসআই রফিক ৫০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেন।

পরে ফাঁড়ির ইনচার্জ নুরুল হকের সঙ্গে যোগাযোগ করে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রতারক চক্রকে ধরার চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত